বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রাম থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েস মিয়া (৪৮) কে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছেন জগন্নাথপুর থানা পুলিশ।

জানা গেছে, পাইলগাঁও গ্রামের একরাজ মিয়ার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েস মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কয়েস মিয়াকে তার বাড়ি থেকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এসআই লুৎফুর রহমান বাদি হয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধৃত কয়েস মিয়া দীর্ঘদিন ধরে এলাকায়  মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com