সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথপুরের সাবেক ইউএনও হুমায়ুন কবির

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথপুরের সাবেক ইউএনও হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য পরিকল্পণা মন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন৷ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাষ্টপতির আদেশে উপ সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত নিয়োগের এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার জন্য পদায়ন কৃত একান্ত সচিব পদে যতদিন বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন তিনি এ পদে বহাল থাকবেন। উল্লেখ্য উপ সচিব হুমায়ুন কবির জগন্নাথপুর উপজেলায় সুনামের সহিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জগন্নাথপুরে কর্মরত থাকাকালে তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হন।পদোন্নতি নিয়ে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এ নিয়োগের খবরে জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণীপেশার সচেতন মহল আনন্দিত। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে শুভ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com