মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুর মাসিক আইনশৃঙ্খলা সভা : পৌরশহরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা

জগন্নাথপুর মাসিক আইনশৃঙ্খলা সভা : পৌরশহরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুর বাজারের ভেতর সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোন ধরণের মালবাহী ট্রাক প্রবেশ করতে পারবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  সোমবার দুপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, শহিদুল ইসলাম রানা, শাহ আবু ইমানি, মুখলিছ মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর প্যানেল মেয়র শফিকুল হক, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, শিক্ষক জয়ন্ত রায়, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহরের নাগরিকদের যাতায়াতের সুবিদার্থে শহরকে যানজট মুক্ত রাখতে সকাল ৯ থেকে সন্ধ্যা পর্যন্ত কোন ধরণের মালবাহী ট্রাক প্রবেশ না করার জন্য আহবান জানালে সভার প্রধান ইউএনও মাহফুজুল আলম মাসুম এই সিদ্ধান্ত চুড়ান্ত করেন। সভায় তিনি বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সকাল ৯টা থেকে সন্ধ্যা পযন্ত কোন ধরনের মালামাল বুঝাইকৃত ট্রাক প্রবেশ করতে পারবে না। কেউ যদি নির্দেশনা অমান্য করেন তাহলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com