শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে টমটম চালকের আত্মহত্যা

জগন্নাথপুরে টমটম চালকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর এলাকায় ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক) গাড়ির এক চালক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

ওই চালকের নাম আলী সুমন (২১)। সে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়ার নূর আলীর ছেলে।

বৃহস্পতিবার ভোরে নিজ বসতবাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এসব তথ্যে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com