মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে সরকার: শাহজাহান ওমর

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে সরকার: শাহজাহান ওমর

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
বিরোধী শক্তিকে মামলা দিয়ে দাবিয়ে রাখতে চাইছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)। তিনি বলেন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান শাহজাহান ওমর। বরিশালের সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে যোগদানের আহ্বান জানান তিনি।
শুক্রবার ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালের সমাবেশ সফল করতে ঝালকাঠিতে প্রস্তুতি সভা করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)।
জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান। সভায় বক্তারা জানান, আগামী ৭ এপ্রিল বরিশালের সমাবেশে ঝালকাঠি থেকে ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com