শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

সহকারি শিক্ষক নিয়োগ :: জগন্নাথপুরে ভুয়া নাগরিক ‘সনদধারী’ বহিরাগতদের বাতিলের দাবিতে মানববন্ধন

সহকারি শিক্ষক নিয়োগ :: জগন্নাথপুরে ভুয়া নাগরিক ‘সনদধারী’ বহিরাগতদের বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক সহকারি শিক্ষক পদে ২০১৮ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভুয়া নাগরিক সার্টিফিকেট সংগ্রহকারী বহিরাগতের নাগরিক সনদপত্র বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়াও স্মারকলিপি প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নিকট।
বুধবার দুপুরে জগন্নাথপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসুচী পালন করে হয়। এতে জগন্নাথপুরের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক, অভিভাবকবৃন্দসহ সর্বস্তরের শতশত জনসাধারণ অংশ নেন।
শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, শিক্ষক রমেন্দ্র গোপ, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, রূপক কান্তি দেব, গোপাল চন্দ্র দাস, শাহজাহান সিরাজী, নুরুল হক, অভিভাবকদের পক্ষে সাজ্জাদুর রহমান, কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ মানববন্ধন বাস্তবায়ন কমিটির সভাপতি জগন্নাথপুরের স্থানীয় বাসিন্দা চাকুরিপ্রত্যাশি এম, শামিম আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com