সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে আমন ধান কেনা শুরু

জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে আমন ধান কেনা শুরু

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে উচ্চমূল্যে আমন ধান কেনা শুরু হয়েছে বৃহস্পতিবার লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা মণ দরে জনপ্রতি ২৫ মণ করে আমন ধান কেনা শুরু করেছে সরকার। আনুষ্ঠানিক ভাবে ধান ক্রয় উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রব, জগন্নাথপুর খাদ্য গোদাম কর্মকর্তা রুপালি দাস, রাণীগঞ্জ খাদ্য গোদাম কর্মকর্তা ছুরত আলী, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী ছমির উদ্দিন সুমন, আবু সুফিয়ান, বশির আহমদ, কৃষক ছানু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com