বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরের হবিবপুর গ্রামের দিলদার হোসেন দিলার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরের হবিবপুর গ্রামের দিলদার হোসেন দিলার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা সাবেক ক্রীড়া সংগঠক হাজী দিলদার হোসেন দিলা (৫৬) আর নেই। রোববার বেলা ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সহ বহু আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। রাত আটটায় হবিবপুর (দক্ষিণপাড়া) ঈদগাহে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফিজ সুজন মিয়া। জানাযায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মিসবাহ।
এলাকার সবার প্রিয় দিলদার হোসেন দিলার ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, সাবেক মেয়র মো: আক্তার হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মো: দিলু মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, এনামুল হক রেণু, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com