শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে প্রবাসী সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ‌্যে ত্রাণ সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে প্রবাসী সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ‌্যে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইষ্ট ইউ-কের উদ্যোগে আজ রোববার সৈয়দপুর হাড়িকোনা গ্রামে দরিদ্র লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর এলাকার সমাজ সেবক প্রবাসি সালেহ আহমদ ছোট মিয়ার সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইষ্ট ইউ-কের সভাপতি মোঃ মকসুদ কোরেশী। অন্যদের মধ্যে দেন সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া কোরেশী, আলতাফ হোসেন, সৈয়দ আবু ছালাম, ফয়জুন্নুর কোরেশী, সৈয়দ ইন্তাজ আলী, সাজু কোরেশী, পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আনোয়ার কোরেশী, ইউপি সদস্য সৈয়দ এমদাদ আহমদ, জুয়েল মিয়া, জাহেদ মিয়া, এলাকার নাছির কোরেশী, মাওলানা মারজান কোরেশী, মনসুর কোরেশী, সৈয়দ ফরহাদ আহমদ , জয়নুল কোরেশী, সৈয়দ মুহিত মোঃ সুজেল মিয়া , সৈয়দ রাজু , সৈয়দ রাসেল, সুহেব কোরেশী সৈয়দ আকিল, মির্জা সাফুল প্রমুখ। পরে এলাকার এক হাজার পরিবারের লোকজনের মধ্যে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক লিটার তেল ও এক কেজি ডাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com