বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পংকু গুপ্ত (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। টানা ৬দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার মারা যায়।

নিহত ওই যুবক উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত হরি গুপ্তের ছোট ছেলে।

পংকু গুপ্তের ভাই জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী জয়ন্ত গুপ্ত জানান, মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়। গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিস এলাকায় পাগলা জগন্নাথপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com