মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বেড়িবাধঁ কাজের উদ্ব্যেধনকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান: কৃষকের কষ্টের টাকায় হাওরের বাঁধ নির্মাণ হবে, দুর্নীতি সহ্য করা হবে না

জগন্নাথপুরে বেড়িবাধঁ কাজের উদ্ব্যেধনকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান: কৃষকের কষ্টের টাকায় হাওরের বাঁধ নির্মাণ হবে, দুর্নীতি সহ্য করা হবে না

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত দেশের অন্যতম বৃহৎ হাওর জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে নলুয়া হাওরের ভুরাখালী এলাকায় নলুয়া হাওর পোল্ডার-১ এর আওতাধীন বেড়িবাঁধের ৭, ও ৮ নম্বর প্রকল্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এসময় মন্ত্রী স্থানীয় গনমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছে।
তিনি বলেন, হাওরের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এরমধ্যেই সরকার নদ-নদী,খাল-বিল খননে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, আপনারা জানেন নদী রক্ষায় সরকার সারা দেশে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। হাওরের বেড়িবাঁধ নির্মাণ কাজ সঠিকভাবে নীতিমালা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
এরপুর্বে তিনি ভুরাখালী গ্রামে বেড়িবাধঁ কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরে কোন ধরনের অনিয়ম,গাফিলতি, দুর্নীতি সহ্য করা হবে না। কারণ কৃষকের কষ্টের টাকায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ হয়। এটি মনে রাখতে হবে কাজের দায়িত্বে থাকা দায়িত্বশীলদের।এখানে কোনো ধরণের ছাড় দেয়া হবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে। গ্রামের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। স্বাস্থ্য সেবা, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থাসহ নাগরিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সরকার।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com