শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে ২৮ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল

জগন্নাথপুরে ২৮ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোট ২৮৫০১ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল। ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন এ ক্যাপসুল দিবসে উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩০৮৫ জন শিশু ও ১১ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ২৫৪১৬ জন সহ দুই ধাপে মোট ২৮৫০১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন।
এতে পৃথক ভাবে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শায়খুল ইসলাম, ডাঃ সুপ্রিয়া রাণী রায়, ডাঃ দিলোয়ারা ইয়াসমিন, ডাঃ মাকসুদা রিমি, ডাঃ ইসরাত জাহান লুবনা, ডাঃ জুবায়ের আহমদ, ডাঃ জাহিদুল হাসান, ডাঃ খোকন চন্দ্র সাহা, ডাঃ শহিদুল্লাহ কায়সার, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, স্বাস্থ্য পরিদর্শক আশিষ চন্দ্র দেব, আতর আলী, ধীরেন্দ্র কুমার দেব, রুমি রায়, সুমন্ত দেবনাথ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com