শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফের জানাযা শুক্রবার বিকেল ৩টায় ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে

জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফের জানাযা শুক্রবার বিকেল ৩টায় ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে

 

স্টাফ রিপোর্টার ::  জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র হাজী আব্দুল মনাফের মরদেহ যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে এসেছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানি আর্ন্তজাতিক বিমানবন্দরে দুপুরের দিকে তাঁর মরদেহ এসে পৌঁছায়। সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় ২য় জানাজা নামাজ শেষে নিজ জন্মভিটা জগন্নাথপুর পৌরশহরের হবিবপুরের বাসভবনে নিয়ে আসা হয়। পরদিন শুক্রবার বিকেল তিনটায় জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতিতে মরহুমের ৩য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মা-বাবার কবরের কাছেই তাঁকে নিজের তৈরি করা কবরে দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় রাত ১০টায় লন্ডনের একটি হাসপাতালে ২য় বার নির্বাচিত মেয়র হাজী আব্দুল মনাফ ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) সেখানে তার ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com