সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে অগ্নিকান্ডে পুড়লো ৩০টি ভেড়া

জগন্নাথপুরে অগ্নিকান্ডে পুড়লো ৩০টি ভেড়া

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে ৩০টি ভেড়া।
শনিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ৮ টার দিকে রৌয়াইল গ্রামের কৃষক ওয়াতির আলীর গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্ঠা চালান। প্রায় দুই ঘন্টাব্যাপি প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রন আসে। ততক্ষনে গোয়ালঘরে থাকা ৩০টি ভেড়া ও গোয়ালঘরসহ পাশের খড়েরঘর সর্ম্পূন পুড়ে যায়। আগুনে তিনটি গরু পুড়ে গেছে।
স্থানীয় ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নাজমুল হোসেন জানান, দরিদ্র কৃষক কৃষি কাজের পাশাপাশি একজন ভেড়া পালনকারী। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক পরিবার দাবি করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com