মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী মিজানুর রশিদ

জগন্নাথপুরে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী মিজানুর রশিদ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় জেলা আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ। এসময় নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের সকল পযার্য়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আমি সকলের সহযোগিতা দোয়া ও ভোট প্রত্যাশী। আশা করি পৌরবাসী উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিবেন।
এদিকে, মনোনয়ন দাখিলের পূর্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জগন্নাথপুরের আওয়ামী লীগ পরিবারের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদসহ দলের নেতাকর্মীদের সাক্ষাত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com