বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোটে স্থগিত

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোটে স্থগিত

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া কে সাময়িকভাবে বরখাস্তের আদেশ ৬ মাসের স্থগিত করা হয়েছে।
রোববার হাইকোটের একটি বেঞ্চ এই আদেশ দেন। চেয়ারম্যান আরশ মিয়ার পক্ষের আইনজীবি ব্যারিষ্টার ইদ্রিছুর রহমান ও হারুন আল কাইয়ুম কে বিষয়টি নিশ্চিত করে, হাইকোটের একটি বেঞ্চ সাময়িকভাবে বরখাস্তের আদেশের বিপক্ষে ৬ মাসের জন্য স্থগিতাদেশ এর আদেশ দিয়েছেন। এবং কেন সাময়িক বহিষ্কার আদেশ অবৈধ ঘোষনা করা হবে না মর্মে রুল জারি করেছেন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের (সাময়িক বরখাস্ত) চেয়ারম্যান আরশ মিয়া জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল যার প্রেক্ষিতে ভূল তথ্য দিয়ে প্রতিবেদনের আলোকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ আদেশের বিরুদ্ধে আমি মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেন। এখন থেকে দায়িত্ব গ্রহণে আর কোনো বাঁধা নেই।
প্রসঙ্গত, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার বিরুদ্ধে দায়িত্বপালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া বিদেশ গমণসহ অনিয়মের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইখতিয়ার আহমদের সাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িকভারে বরখাস্ত করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com