শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুর পৌরসভার পৌর নির্বাচনে প্রতিক বরাদ্দ

জগন্নাথপুর পৌরসভার পৌর নির্বাচনে প্রতিক বরাদ্দ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মধ্যে প্রতিক প্রদান করেন।
প্রতিক প্রাপ্তরা হলেন, মেয়র পদে চার প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হান (মোবাইল সেট)।
সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ গত ১১ জানুয়ারি মৃত্যুবরণ করলে তাঁর এই শুন্য মেয়র পদে নির্বাচন কমিশন গত ১৬ ফেব্রæয়ারি তফসিল ঘোষনা দেয়। ২৭ ফেব্রæয়ারি চারপ্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রির্টানিং অফিসার মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com