শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

‘স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের’ উদ্যোগে বিনামূল্য মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডগ্লাভস বিতরণ

‘স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের’ উদ্যোগে বিনামূল্য মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডগ্লাভস বিতরণ

স্টাফ রিপোর্টার ::
করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের’ উদ্যোগে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডগøাভস বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুরের বাজারের অলিগলি ও প্রধান প্রধান সড়কের অবস্থিত খোলামেলা দোকানপাটের ব্যবসায়ী ও শ্রমিকসহ দুইশতাধিক জনসাধারণের মধ্যে এসব বিতরণ করা হয়। এছাড়া জনসাধারণকে করোনা সর্ম্পকে আতঙ্কিত না হয়ে প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের স্থানীয় কমিটির সদস্য এম শামিম আহমদ বলেন, বিশ্বজুড়ে এখন প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্ক আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। করোনার আতঙ্কিত না হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেও এটি প্রতিরোধ করা সম্ভাবনা রয়েছে। এজন্যে আমরা সাধারণ মানুষদের মধ্যে ৪০০ মাস্ক, ৪০০ স্যানিটাইজার, সাবান ও ৪০০ হ্যান্ডগøাভস বিতরণ করেছি। পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com