বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠালেন ভ্রাম্যমান আদালত

জগন্নাথপুরে দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠালেন ভ্রাম্যমান আদালত

 

স্টাফ রির্পোটার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ছিলিমপুর আবাসিক এলাকায় দুই প্রবাসির হোম কোয়ারেল্টিনে রেখে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলেবার বিকেলে নির্হাহী ম্যাজিষ্টেট জগন্নাথপুর উপেজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে এবং একদল সেনা সদস্যের উপস্থিত ভ্রাম্যমান আদালত ওই দুই প্রবাসিকে হোম কোয়ারেন্টিনে পাঠান। এছাড়া জগন্নাথপুরর শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সুত্রে জানা যায়, চলতি মাসের ২৫ মার্চে যুক্তরাজ্য থেকে পৌরসভার ছিলিমপুর এলাকার সিরাজুল ইসলাম ও একই এলাকার জাহির উদ্দিন দেশে ফিরেন। এই খবর পেয়ে আজ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে একপ্লাটুন সেনা সদস্য উপস্থিতিতে দুই প্রবাসির বাড়িতে যান। এসময় দ্ই প্রবাসিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখেন।
পরে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুরের রাণীগঞ্জ ও শিবগঞ্জ বাজারে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রচারকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয় প্রয়োজনে বাহিরে থানা লোকজনের মধ্যে।
অভিযান পরিচালনার সময় শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা
দোকানে না সাটানোর দায়ে এক চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে একপ্লাটুন সেনা সদস্য উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত জানান, প্রাণঘাতী করোনা ভাইরোস প্রতিরোধে দুই প্রবাসিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া জনসচেতনামলূক প্রচার কাজ আমরা অব্যাহত রয়েছ্। বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাশনের নিয়মিত তদারকি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com