বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

মজিদপুরে রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন

মজিদপুরে রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের রাখাল গুপ্তের বাড়ির গোয়ালঘর অজ্ঞাতনামা দুবৃত্তরা রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতরাত একটার দিকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান।এসময় রাখাল গুপ্তের ভাই জয়ন্ত গুপ্ত ঝুঁকি নিয়ে দরজা ভেঙে গরুগুলো বের করে দেন এসময় আগুনের তাপে জয়ন্ত গুপ্ত আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পরোঘর পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানার উপ পরিদর্শক এস,আই রফিকুল ইসলাম,স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বশির আহমদ ঘটনাস্হল পরিদর্শন করে পরিবারকে সমবেদনা জানান।
জয়ন্ত গুপ্ত জানান,আমরা প্রতিদিনের মতো রাত ১০ টায় খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়ি।রাত একটার দিকে বড়ঘরের দরজার ফাঁকে আগুনের তাপ দেখে ঘুম থেকে উঠে আগুন নেভানোর পাশাপাশি গরুগুলো কে বাঁচানোর চেষ্টা করি। এতে আমি দ্বগ্ধ হই। জয়ন্ত বলেন, ধারণা করছি দুবৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না। এঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক এস আই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্হল পরিদর্শন করেছি। তদন্ত ক্রমে বিহীত ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com