বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরের হাওরগুলোতে ধান কাটছেন শ্রমিক সহ সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবী

জগন্নাথপুরের হাওরগুলোতে ধান কাটছেন শ্রমিক সহ সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবী

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে পারিশ্রমিক শ্রমিক সহ স্বেচ্ছাশ্রমে ধান কাটছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আনসার সদস্যসহ সেচ্ছাসেবী প্রায় সাড়ে পাঁচ হাজার যুবক ও তরুণ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার রোববার যুগান্তরকে জানান, জগন্নাথপুর উপজেলার ছোটবড় ১৫ টি হাওরে এবার ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। হাওরজুড়ে পাকাধান থাকার পরও এবার করোনাভাইরাস সংক্রমনে অন্য জেলা থেকে তুলনামূলক কম শ্রমিক আসায় অকাল বন্যার আশঙ্কায় কৃষি বিভাগের আহ্বানে ধান কাটতে স্বেচ্ছাসেবীরা মাঠে নেমেছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, দেশের অন্য জেলা থেকে আগত ও স্থানীয় কৃষি শ্রমিক পারিশ্রমিক নিয়ে ধান কাটছেন সাড়ে ৩ হাজার লোক। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ২ হাজার স্বেচ্ছাসেবী ধান কাটছেন।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে শনিবার সকাল সাতটা থেকে চারশ তরুণ স্বেচ্ছাসেবক ইউনিয়নের বিভিন্ন হাওরে অসহায় শ্রমিক সংকটেপড়া কৃষকদের ধান কেটে দিয়েছেন। আমি স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করে ধানকাটার কার্যক্রম তদারকি করছি। রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম যুগান্তরকে বলেন, ইউএনও জগন্নাথপুর এর ফেসবুক পেজে ধান কাটার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়ার পর থেকে এ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে ধান কাটতে নেমেছেন। তরুণরা উৎসাহ উদ্দীপনায় কৃষকদের পাকাধান কেটে দিয়ে মহতি কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের কে ধন্যবাদ জানাই।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com