বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

সামাজিক দূরত্ব না মানায় জগন্নাথপুরে অর্থদণ্ড

সামাজিক দূরত্ব না মানায় জগন্নাথপুরে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার তদারকিকালে সামাজিক দূরত্ব না মানায় গতকাল আজ সোমবার দুপুরে উপজেলার কলকলিয়া বাজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কলকলিয়া বাজারের শুভেচ্ছা কনফেকশনারীকে আইন না মেনে দোকান খোলা রাখায় ৩ হাজার টাকা, চিলাউড়া বাজারের চার সবজি ব্যবসায়ীকে সামাজিক দূরত্ব না মেনে দোকান পরিচালনা করায় ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং সড়কে বিভিন্ন ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করায় এগুলোর চালকসহ মোটরসাইকেল চালকদের ৪ হাজার ৪শ টাকাসহ মোট ১১ হাজার ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় সড়কে অযথা ঘোরাঘুরি করা কয়েকজন ব্যক্তিকে কৃষকদের সঙ্গে ধান কাটার কাজে সাহায্য করতে হাওরে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com