বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন আর নেই

জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি…….রাজিউন।) আজ শুক্রবার সকাল ১১ টায় হার্ট অ্যাটাকে পৌর শহরের বটেরতল এলাকায় ভাড়া বাসায় আক্রান্ত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি মালিপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুপুরে পৌর ভবনের সামনে নামাজের জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, মিজানুর রশিদ ভুঁইয়া, ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক প্যানেল মেয়র-২ সুহেল মিয়া, আবাব মিয়া, কাউন্সিলর দ্বীপক গোপ, গিয়াস উদ্দিন মুন্না, দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান, মামুন মিয়া, খলিলুর রহমান, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ।

পৌরসভার সচিব মোবারক হোসেনের মৃত্যুতে এদিকে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন-  প্রেসক্লাব সভাপতি  সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com