রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে প্রশাসনের বর্নিল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

জগন্নাথপুরে প্রশাসনের বর্নিল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ::

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আজ বুধবার (১৭ মার্চ) জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সুচনা হয়।

সকাল সাতটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আযোজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উম্মুক্ত এ প্রতিযোগতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার নারিকেলতলা পয়েন্ট পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতায় হয়।  সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান , ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,মুক্তিযোদ্ধা আব্দুল হক,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহা পারভেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায়, মহান মুক্তিযোদ্ধা শহীদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা, হাসপাতালে উন্নমানের খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়।

এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায়, থানা ভবন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ভবনসহ সরকারী বিভিন্ন দপ্তর আলোয় আলোয় সাজানো হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বর্ণিল আয়োজন থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com