সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জনপ্রিয়তায় অক্ষয়কে ছাড়িয়ে যাবে কারিনার ছেলে!

জনপ্রিয়তায় অক্ষয়কে ছাড়িয়ে যাবে কারিনার ছেলে!

 

বিনোদন ডেস্ক :: জনপ্রিয়তার দৌড়ে বলিউড অ্যাকশন হিরো অক্ষয় কুমারকেও ছাড়িয়ে যাবে নায়িকা কারিনা কাপুরের শিশু ছেলে তৈমুর আলি খান।

ছেলেকে নিয়ে অক্ষয়কে সরাসরি এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এ বলিউড সুন্দরী।

সামাজিকমাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ছোট্ট শিশু তৈমুর আলি খান। ফেসবুক ও টুইটারে তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা অসংখ্য। তাই ছেলেকে হিরো মনে করেন কারিনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে কারিনা কাপুর অক্ষয় কুমারকে বলেন, ‘যত দিন যাচ্ছে তৈমুর তোমার কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। অন্তত তোমার ফ্যান-ফলোয়ার যা রয়েছে তা তৈমুর ছাড়িয়ে যাবে। এটি ওপেন চ্যালেঞ্জ।’

তবে এ ব্যাপারে অক্ষয় কুমারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ভক্তদের মতে, এটি শ্রেফ মজার ছলেই বলেছেন কারিনা কাপুর।

এদিকে ছেলের জনপ্রিয়তা নিয়ে কারিনার নতুন বক্তব্য বলিউড ও সংবাদমাধ্যমেও বেশ আলোচিত হচ্ছে। কারণ কয়েক দিন আগে ছোট্ট বয়সে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কারিনা নিজেই।

তিনি বলেছিলেন, ‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতো বড় হোক। ওর এ সুযোগটা পাওয়া উচিত।’

এ ছাড়া কারিনা বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেছিলেন যে, তৈমুরকে নিয়ে মিডিয়ায় এত খবর তার একেবারেই পছন্দ নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com