শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

প্রধানমন্ত্রীকে বিএনপির ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে বিএনপির ঈদুল ফিতরের শুভেচ্ছা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং শীর্ষ নেতাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যায় বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

 

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা হলেন-বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।

অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বাংলানিউজকে জানান, আমরা সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী বরাবর ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিতপত্র পৌঁছে দিয়েছি। যা আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণ করেছেন দলটির দপ্তর উপ কমিটির সদস্য আলী হোসেন।

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্যের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং শীর্ষ নেতাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিতপত্র দিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com