মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

আরো সাত দিন সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন

আরো সাত দিন সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: লকডাউনের মধ্যে চলমান সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা আরো এক দফা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের মতোই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে আগামী ২৩শে মে পর্যন্ত।

রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৭ই মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ই এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com