বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলে সহ ৩জনের মৃত্যু

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলে সহ ৩জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাঁচা রবি দাসের স্ত্রী চানমতি রবি দাস (৪৫), তার ছেলে অরুন রবি দাস (১১) ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়া (৬৫)।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার কুবাজপুর গ্রামে শনিবার রাতে বিদ্যুতের সার্ভিস লাইনের তার একটি ডুবার পানিতে ছিঁড়ে পড়ে।  রোববার সকালে কাঁচা রবি দাসের ছেলে অরুন রবি দাস জাল নিয়ে বাড়ীর পাশের ওই ডুবায় মাছ ধরতে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে বাড়ীর সামনে থাকা তার মা চানমতি দাস ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন
এদিকে উপজেলার এরালিয়া মোহাম্মদপুর গ্রামে বসতঘরের বিদ্যুতের সুইচবোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৭০) নামের এক বৃদ্ধ আজ মারা গেছেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাজমুল সাদাত জানান, বিদ্যুৎস্পৃষ্ট ৩জন হাসপাতালে আসার পূর্বে মারা গেছেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী  সোমবার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই ময়না মিয়ার লাশ দাফন করা হয়েছে। অন্যদের ব্যাপারে আমাদের কে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com