সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

ঈদ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে বললেন রাষ্ট্রপতি

ঈদ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে বললেন রাষ্ট্রপতি

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে ‍সৃষ্ট পরিস্থিতিতে আবারও এল খুশির ঈদ। ঈদ উদযাপনে তাই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন থেকে জানানো হয়, মঙ্গলবার ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বঙ্গভবনের বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনেই।

নামাজ শেষে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা বক্তব্য দেবেন তিনি।

করোনাভাইরাসের প্রকোপের কারণে দুবছর ধরে বঙ্গভবনে কোনো ধরনের আয়োজন রাখা হয়নি। যদিও আগে ঈদে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com