মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি সাবেক ১০০১ ছাত্র নেতার

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি সাবেক ১০০১ ছাত্র নেতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজে ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসরা। সোমবার বিকালে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশবাসী অবগত আছেন যে, ‘গণতন্ত্রের প্রতীক’ বেগম খালেদা জিয়া দীর্ঘ কারাবাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষের একটাই দাবি- বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু গভীর দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বিদেশে বেগম জিয়ার সুচিকিৎসার এখন পর্যন্ত কোন ধরণের উদ্যোগ দেখা যাচ্ছে না।

বিবৃতিতে আরো বলা হয়, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- বর্তমান সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাচ্ছে। এমতাবস্থায় ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজের নির্বাচিত ১০০১ জন সাবেক ভিপি, জিএস ও এজিএসবৃন্দ যৌথ বিবৃতিতে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসার দাবি আদায় করা হবে।

বিবৃতি দানকারী উল্লেখযোগ্য সাবেক ছাত্র নেতৃবৃন্দ হলেন- মীর নেওয়াজ আলী, সাবেক ভিপি ঢাকা কলেজ, এজিএম শামসুল হক সাবেক ভিপি সরকারী তিতুমির কলেজ, হেলেন জেরিন খান, সাবেক ভিপি ইডেন কলেজ, এস এম জাহাঙ্গীর হোসেন, সাবেক ভিপি তেজগাঁও কলেজ, নেওয়াজী হালিমা আরলী, সাবেক ভিপি বেগম বদরুন্নেসা কলেজ, মাহবুবুল হক নান্নু, সাবেক ভিপি বিএম কলেজ বরিশাল, খন্দকার মাশুকুর রহমান, সাবেক ভিপি রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজ, খায়রুল বাশার, সাবেক ভিপি বগুড়া আজিজুল হক কলেজ, আলী রেজাউর রহমান রিপন, সাবেক ভিপি কবি নজরুল কলেজ, শামীম পারভেজ, সাবেক ভিপি বাংলা কলেজ, গোলাম হায়দার মুকুট, সাবেক ভিপি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আমিনুল হক আমিন, সাবেক ভিপি আবুজর গিফারী কলেজ, মোঃ আরিফুল হক, সাবেক ভিপি মিরপুর হোমিও কলেজ, তরিকুল ইসলাম জহির, সাবেক ভিপি সুন্দরবন কলেজ খুলনা, শহিদুল ইসলাম, সাবেক ভিপি সরকারী হাজী মহসিন কলেজ, হারুন অর রশীদ, সাবেক ভিপি ঢাকা কলেজ, আব্দুল বাতেন নকী, সাবেক ভিপি তিতুমির কলেজ, জেড মর্তুজা চৌধুরী তুলা, সাবেক ভিপি ঢাকা কলেজ, রফিকুল ইসলাম মাসুম, সাবেক ভিপি হরো গঙ্গা কলেজ, মোঃ হানিফ, সাবেক ভিপি তিতুমির কলেজ, আবু সুফিয়ান দুলাল, সাবেক ভিপি তেজগাঁও কলেজ, মোঃ সোলেমান, সাবেক ভিপি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, মোঃ শমসের আলম, সাবেক ভিপি তেজগাঁও কলেজ, জাবেদ কামাল রুবেল, সাবেক ভিপি কবি নজরুল কলেজ, মোঃ সাজ্জাদ জহির, সাবেক জিএস আবুজর গিফারী কলেজ, মোঃ জাকির হোসেন, সাবেক জিএস ঢাকা কলেজ, আব্দুল কাদের বাবু, সাবেক জিএস তিতুমির কলেজ, জাবেদ আহমেদ, সাবেক জিএস ঢাকা কলেজ, শাহানা আক্তার শানু, সাবেক জিএস বদরুন্নেসা কলেজ, আবুল মনসুর আহমেদ, সাবেক জিএস আবুজর গিফারী কলেজ, সাইমুম বেগম, সাবেক জিএস ইডেন কলেজ, জামাল হোসেন খান রিপন, সাবেক জিএস তিতুমির কলেজ, মোঃ মামুন, সাবেক জিএস বোরহান উদ্দিন কলেজ, মোজাহারুল ইসলাম অপু, সাবেক জিএস সোহরাওয়ার্দী কলেজ, আনিসুজ্জামান বিটু, সাবেক জিএস তেজগাঁও কলেজ, বিলকিস জাহান শিরিন, বরিশাল বিএম কলেজ, আব্দুল মোনায়েম মুন্না, আবুজর গিফারী কলেজ, মাজহারুল হক সোহাগ, ঢাকা কলেজ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com