সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

সাড়ে ১৬ হাজার কোটি টাকায় ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন

সাড়ে ১৬ হাজার কোটি টাকায় ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৬২০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ১০৭ কোটি টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি, আইটিএফসি এবং জাইকা থেকে ৮ হাজার ৫১৩ কোটি টাকা পাওয়া যাবে।

সোমবার (২০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন যৌথভাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানান।

অর্থমন্ত্রী বলেন, আজকের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ট্যাব কেনার প্রস্তাবটি বাতিল করা হয়েছে। আমরা তাদের কাছে আরও কিছু তথ্য জানতে চেয়ে প্রস্তাবটি ফেরত দিয়েছি।

উত্থাপন করা প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, স্থানীয় সরকার বিভাগের ১টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com