শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বেড়ে ১৪৩৯ টাকা

১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বেড়ে ১৪৩৯ টাকা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: রমজানের শুরুতেই দাম বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের। প্রতি কেজি ১১৯ টাকা ৯৪ পয়সা দরে এই মাসে সিলিন্ডার বিক্রি হবে। এতে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৪৩৯ টাকা।

গত মাসেও এলপিজির বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছিল। ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ১৫১ টাকা বেড়ে এক হাজার ৩৯১ টাকা হয়েছিল।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির ওয়েবসাইটে প্রকাশিত নতুন ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এই এলপিজি প্রতি কেজিতে বাড়ছে ৪ টাকা ৬ পয়সা। সে হিসাবে, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪৯৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৬৩৯ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৫৩৯ টাকা এবং ৫০ কেজির সিলিন্ডারের দাম পড়বে ৫ হাজার ৩৯৭ টাকা।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ২ টাকা ২৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ২ পয়সা।

প্রসঙ্গত, বিইআরসি সৌদি আরামকোর দামের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com