শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ফি বাড়ল

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ফি বাড়ল

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সরকারি সব প্রতিষ্ঠানে আবেদন ফি বা নিয়োগ পরীক্ষার ফি বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ফি দ্বিগুণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ফি পুন:নির্ধারণ করা হয়েছে।

এসব সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের পরীক্ষার ফি নির্ধারিত হারে বাড়ানো হয়েছে। তবে কয়েকটি গ্রেডের ফি অপরিবর্তিত রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী ৯ম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) গ্রেডে পরীক্ষা ফি ৬০০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডের ফি আগে ছিল ৫০০ টাকা।

১৩তম থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা থেকে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা করা হয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডেও ফি দ্বিগুণ হয়েছে। এই তিন গ্রেডে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com