শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

২০ হাজার নতুন পৃথিবীর খোঁজে নাসা

২০ হাজার নতুন পৃথিবীর খোঁজে নাসা

 

তথ্য ও প্রযুক্তি ডেস্ক ::

এবার ২০ হাজার নতুন পৃথিবীর খোঁজে অভিযানে নামছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। সোমবার রাতে মহাকাশে নাসার এই অভিযান শুরু হওয়ার কথা।

এ মিশনকে কেন্দ্র করে বিজ্ঞানীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। খবর দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়, নাসার বিজ্ঞানীরা দুই লাখের মতো নক্ষত্রের ওপর নজর রাখবেন। তাদের উদ্দেশ্য- সৌরজগতের বাইরে পৃথিবীর মতো আরও যেসব গ্রহ আছে সেগুলো খুঁজে বের করা।

এই লক্ষ্যে নাসা এবার মহাকাশে যে উপগ্রহটি পাঠাচ্ছে তার নাম টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। আমাদের এই পৃথিবীর সমান গ্রহ থেকে শুরু করে গ্যাসের তৈরি বৃহদাকার কোনো গ্রহ-মহাকাশে এ রকম যা কিছু আছে সবকিছুর ওপরই অনুসন্ধান চালাবে এই টেস স্যাটেলাইট।
নাসার বিজ্ঞানীরা বলছেন, টেস দেখবে নক্ষত্রগুলো কতটা উজ্জ্বল হয়ে জ্বলছে, সেগুলোর উজ্জ্বলতায় যদি কমবেশি হয় তাহলে সেখান থেকে হয়তো কোনো গ্রহের উপস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে। কারণ নক্ষত্রের চারপাশ দিয়ে যখন কোনো গ্রহ ঘুরতে থাকে তখন তার উজ্জ্বলতা কমবেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com