সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

ফাইট শেষ করেই গানে

ফাইট শেষ করেই গানে

বিনোদন ডেস্ক :: মাহিয়া মাহি কয়েকদিন ধরে এফডিসিতে পরিচালক বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। বিএফডিসিতে গতকাল শেষ হয়েছে ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং। পরিচালক বদিউল আলম খোকন মানবজমিনকে বলেন, আমরা এফডিসিতে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করেছি। কিছু ফাইটের শুটিং আছে সামনে। খুব ভালোভাবে কাজটি এগিয়ে যাচ্ছে।
এদিকে মাহি এ ছবিতে একজন ডিবি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, এফডিসির কাজ শেষ হলো। এরপর ফাইটের কাজ শুরু হবে। ফাইট শেষে করেই গানের শুটিং শুরু হবে। দর্শক ছবিটি উপভোগ করবেন বলে আশা করছি। অন্যদিকে ছবির নির্মাতা জানিয়েছেন, এ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন মাহি। অবশ্য তিনি ভালো কাজ করেন। দুর্দান্ত অভিনয় করেছেন ডি এ তায়েবও। এর আগে ‘সোনা বন্ধু’ ছবিতে দর্শক তাকে দেখেছেন। ‘অন্ধকার জগৎ’ ছবিতে নিজের পেশা মানে পুলিশ কর্মকর্তার বিপরীত চরিত্র সন্ত্রাসীর ভূমিকায় কাজ করছেন ডি এ তায়েব। এ ছবির পাণ্ডুলিপি তৈরি করেছেন কমল সরকার। ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, মিশা সওদাগর, বড়দা মিঠু, আলেকজান্ডার বো প্রমুখ। ‘ভালোবাসার রং’ খ্যাত নায়িকা মাহির নতুন ছবি ‘পলকে পলকে তোমাকে চাই’ এখন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। শাহনেওয়াজ শানু পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছবি মুক্তির পর সামনে তার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’। এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই জানা যাবে এ ছবি মুক্তির চূড়ান্ত তারিখ। ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com