সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন হাই কমিশনে নিজের পাসপোর্ট জমা দেয়ার ব্যপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে উড়ো অবান্তর কথা বলেছেন তার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। আজ সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রিজভী আহমেদ বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং নিজের মন্ত্রীত্ব টেকানোর জন্যই একথা বলেছেন। যদি তারেক জিয়া তার পাসপোর্ট বাংলাদেশি লন্ডন হাইকমিশনে জমা দিয়ে থাকেন তাহলে তা প্রদর্শন করুন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ঘোষক। কিন্তু আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধে অংশ নেননি।
তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করতে পারার অনুসূচনা থেকে জিয়াউর ররহমানকে সহ্য করতে পারেন না। তাই নানাভাবে জিয়া পরিবারের উপর মিথ্যা কালিমা লেপন করে যাচ্ছে। এসময় তিনি বলেন, জিয়া পরিবারের কেউ বিদেশে থাকেন না। বিদেশে কারো কিছু নেই। তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। অন্যদিকে
প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ নিজেকে বৃটিশ বলে পরিচয় দিতেই পছন্দ করেন। এমনকি নিজ পুত্র জয়ও বিদেশিকে বিয়ে করেছেন।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আতাউর রহমান ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com