বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে যুবদলের সভাপতি গ্রেপ্তার

জগন্নাথপুরে যুবদলের সভাপতি গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুবদলের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খাঁনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শরিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের মৃত হরুপ খাঁনের ছেলে।
 জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড এবং মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গতকাল শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর বিএনপির নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com