বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

চেয়ারম্যান খোকনের দায়ের করা মামলায় ২ আসামীর জামিন নামঞ্জুর

চেয়ারম্যান খোকনের দায়ের করা মামলায় ২ আসামীর জামিন নামঞ্জুর

বিশেষ প্রতিনিধি:: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের দায়েরকৃত সাইবার ট্রাইবুনাল মামলায় বড়মোহা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ আল নোমান ও আনছার মিয়া জায়গীরদারের ছেলে তৌফিকুল ইসলাম জায়গীরদার মনি  জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে সিলেট সাইবার ট্রাইবুনাল আদালত। বিগত ২৮ নভেম্বর সিলেট সাইবার ট্রাইবুনালে স্বেচ্ছায় হাজিরা দিলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামী হাবিবুল্লাহ জায়গীরদারের ছেলে রুহেল ইসলাম জায়গীরদার ও আনছার মিয়া জায়গীরদারের ছেলে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় তাহারা পলাতক রয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন চেয়ারম্যান হওয়ার পর থেকে বড়মোহা গ্রামের আব্দুল্লাহ আল নুমান, রুহেল ইসলাম,তৌহিদুল ইসলাম,তৌফিকুল ইসলাম নামে বেনামে বিভিন্ন ফেসবুক আইডি খোলে চেয়ারম্যান খোকন ও  তাহার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে গালিগালাজ সহ আপত্তিকর ও মানহানিকর পোষ্ট করে। এই পোষ্টগুলো চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে বিগত ১১/০৯/২০২২ ইং তারিখে উপরোক্তদেরকে আসামী করে সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে ১৩৭/২২ নং মোকদ্দমা দায়ের করেন চেয়ারম্যান খোকন। আদালত এই মোকদ্দমার  তদন্তবার দেন সুনামগঞ্জ জেলা সিআইডি বিভাগকে। সিআইডি বিভাগ দীর্ঘ তদন্ত ও আসামীদের মোবাইল চিজ করিয়া পরীক্ষা নিরীক্ষা করার পর ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত এই প্রতিবেদন গ্রহন করার পর আসামীদের বিরুদ্ধে সমন জারী করিলে ২ জন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করিলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে আসামীদেরকে কারাগারে প্রেরণ করেন এবং অপর ২ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com