শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

জগন্নাথপুরে সেনা বাহিনীর অভিযানে ৭৪৮ লিটার মদসহ ২  মাদক ব্যবসায়ী আটক

জগন্নাথপুরে সেনা বাহিনীর অভিযানে ৭৪৮ লিটার মদসহ ২  মাদক ব্যবসায়ী আটক

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনা বাহিনীর অভিযানে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদসহ  ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে-  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাগাউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের পুত্র নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাস।
সোমবার  উপজেলার রানীগঞ্জ  ইউনিয়নের রানীনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্প প্রেস রিলিজ  সূত্র জানায় , সোমবার দুপুর ২ টার দিকে জগন্নাথপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সুয়েব আহমদ এর নেতৃত্বে রানীনগর গ্রামে দেশীয় মদের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় ২৫টি জারে রক্ষিত ৭৪০ লিটার মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর প্রেস রিলিজ সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মদ বিক্রির লাইসেন্স  রানীগঞ্জ বাজারে থাকলেও তারা রানীনগর গ্রামে একটি মসজিদের পাশে মদ বিক্রি করতো। যা স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। পরে আটককৃতদের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com