শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু

জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু

নিজস্বপ্রতিবেদক: ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। শনিবার বিকেলে নতুন সদস্যদের হাতে সদস্য অন্তর্ভুক্তির চিঠি তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব। এসময় নতুন প্রাথমিক সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষা করে সততার সহিত পেশাগত দায়িত্ব পালন করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। নতুন সদস্যদের মধ্যে শনিবার যারা প্রাথমিক সদস্যের চিঠি সংগ্রহ করেন তাঁরা হলেন মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ( বিজয়ের কন্ঠ) গোবিন্দ দেব ( কালবেলা) আমিনুল হক সিপন ( উত্তর পূর্ব) সুমিত রায়( মানবজমিন) ইকবাল হোসেন ( বিজয়ের কন্ঠ) প্রমুখ। প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com