বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে সংর্ঘষে সুজাত উল্যাহ হত্যা ৮০ জনকে আসামী করে হত্যা মামলা

জগন্নাথপুরে সংর্ঘষে সুজাত উল্যাহ হত্যা ৮০ জনকে আসামী করে হত্যা মামলা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ কে কেন্দ্র করে বিরুধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে সুজাত উল্যাহ নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিহত সুজাত উল্যার ছেলে সেকুল মিয়া বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে, রোববার ওই মামলার এজাহার নামীয় আসামি রাজিব মিয়া (২৪)কে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজিব মিয়া বাগময়না তাজপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ নিয়ে ওই গ্রামের সুজাত উল্যাহ ও আব্দুল কাছেরের লোকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষে ঘটনাস্থলে বৃদ্ধ সুজাত উল্যাহ (৮০) নিহত হন। এতে আহত হন উভয় পক্ষের ৩৫ জন। এ ঘটনার ৫ দিন পর শনিবার হত্যা মামলা করেছেন নিহতের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com