বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে যুক্তরাজ্যের এএন টিভি’র পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা

জগন্নাথপুরে যুক্তরাজ্যের এএন টিভি’র পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের এএনটিভির পরিচালক রাজনীতিবীদ, সমাজসেবক আবুল হোসেন মতবিনিময় করেছেন। জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের জগন্নাথপুর ভাবনা নিয়ে এ মতবিনিময় সভা হয়।বুধবার রাতে জগন্নাথপুর টুয়েন্টিফোর কার্যালয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সম্পাদক অমিত দেব এর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন এএনটিভির পরিচালক রাজনীতিবীদ সমাজসেবক আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক,কলামিস্ট ও সাংবাদিক শায়েক এম রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম নির্বাহী সম্পাদক আলী আহমেদ, ডিজিটাল প্লাটফর্ম প্রধান জুয়েল আহমেদ, বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দে প্রমুখ।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন,আমিনুর রহমান জিলু প্রমুখ মতবিনিময় সভায় বক্তারা জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা প্রত্যাশা করেন। এবং জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রবাসে ও দেশে থাকা সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সফল অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আগামী দিনে জগন্নাথপুর কে একটি সুন্দর আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে এএনটিভির পরিচালক রাজনীতিবীদ সমাজসেবক আবুল হোসেন এর হাতে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com