মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান

জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার মিরপুরে ইউনিয়ন বিএনপির অফিস পুড়ানো ও অফিসের মালামাল চুরির অভিযোগ দায়ের করা মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। সোমবার জগন্নাথপুরের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।

এমএ মান্নানের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বারের জ্যেষ্ট আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলামসহ বিপূল সংখ্যক আইনজীবী তারপক্ষে জামিন শুনানীতে অংশ নেন।
অ্যাড. নজরুল ইসলাম জানান, আদালতকে তারা বলেছেন, ঘটনার সময় এমএ মান্নান জগন্নাথপুরে ছিলেন না। তিনি বয়স্ক ও অসুস্থ্য মানুষ। এ ধরণের ঘটনা হলেও তার কোন প্ররোচনা ছিল না। মামলাটি অসত্য। পরে আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ, গত ২২ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন এবং অফিসের মালামাল চুরির ঘটনায় ৪৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করে মামলা করেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুন নূর।
এর আগে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গত ৪ আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে জেল খেটেছেন এমএ মান্নান। গত ১০ অক্টোবর ছাড়া পান তিনি। এর আগে গত ১৯ সপ্টেম্বের রাতে শান্তগিঞ্জ উপজলোর নীজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com