রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে ফসল কর্তন সমাপনী উৎসব  গোলাভরা ধানে  কৃষক-কৃষাণীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস।

জগন্নাথপুরে ফসল কর্তন সমাপনী উৎসব  গোলাভরা ধানে  কৃষক-কৃষাণীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস।

নিজস্বপ্রতিবেদক: কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শতভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। এবার বাম্পার ফলনের কারণে এবছর প্রায় ৪০০ কোটি টাকার ধান কৃষকের ঘরে উঠেছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। গোলা ভরা ধান পেয়ে কৃষক-কৃষাণীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।শুক্রবার দুপুরে উপজেলার মই হাওরের ভবানীপুর এলাকায উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফসল কর্তন সমাপনী উৎসবের আয়োজন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা সাজাওযার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী সবুজ কুমার শীল, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, সাংবাদিক আমিনূল হক শিপন, শাহজহান মিয়া, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফুজায়েল আহমদ প্রমুখ। এসময় স্থানীয় কৃষক কৃষাণিসহ স্থানীয় গন্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, গত ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ২০ দিনের মধ্যে উপজেলার বৃহত্তর নলুয়ার হাওরসহ ছোট-বড় ১৫টি হাওরের ধান কাটা শেষ হয়। তবে বাড়ি আশপাশ ও  হাওরে কৃষকের সুবিধা অনুযায়ী ধান কর্তনে কিছু সময় বেশি লেগেছে। এ বছর মোট ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। শতভাগ ফসল কর্তনে উৎপাদন হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৬৭ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৪ শত কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com