রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

জগন্নাথপুরে ভেজাল পণ্য বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

জগন্নাথপুরে ভেজাল পণ্য বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভেজাল ময়দা, সরিষার তেল ও নকল খেজুরের গুড় তৈরীর অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে আডাই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  সোমবার দুপুরে শহরের পৌরপয়েন্ট এলাকায় মেসার্স হাবিব টাইগার মসলা প্রোডাক্টস কে এই জরিমানা প্রদান করা হয়। এর আগেও এই প্রতিষ্ঠান কে একাধিকার জরিমানা করা হয়। কিন্তু তাদের অপকর্ম তারা বন্ধ করেনি।জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যেগে জগন্নাথপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অন্য কোম্পানির সরিষার তেল নিজের ব্যান্ডের নাম ব্যবহার করে বিক্রিকালে হাতেনাথে ধরা পড়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানর লোকজন। এছাড়া নিন্মমানে ময়দা ও ভেজাল খেজুরের গুড় তৈরী করার অভিযোগে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী সুনামগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি: দায়িত্ব) দেবানন্দন সিনহা জানান, দীর্ঘদিন ধরেই ওই প্রতিষ্ঠান নকল গুঁড় তৈরীর করে বাজারজাত করে আসছিল। এছাড়া অন্য ব্রান্ডের তৈল কিনে নিজের ব্রান্ডের নাম ব্যবহার করছিল এবং নিন্মমানের খাদ্য সামগ্রী বাজারজাত করায় জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com