মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের মডেল মসজিদ হলরুমে এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য পেশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু । সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন,অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াত সভাপতি ওয়ালি উল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুরের পেশাজীবি সংগঠনের সভাপতি কবির উদ্দিন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক সারোয়ার আহমেদ, সদস্য আল আমীন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি সাজাওয়ার আহমেদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক শামীম আহমেদ, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহাজাহান মিয়া, জহির’স স্পোকেন এর পরিচালক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও সাবেক সভাপতি প্রয়াত শংকর রায়কে (মরণোত্তর) বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথচলায় জগন্নাথপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একশ্রেণির কথিত সাংবাদিক বা মোবাইল অপসাংবাদিক তৈরি হয়েছে, যারা সাংবাদিকতার ন্যূনতম নীতি-নৈতিকতা না মেনে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য শাহ এস এম ফরিদ এবং সভা শেষে সবার কল্যান কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com