বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে— জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান

শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে— জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান

স্টাফ রিপোর্টার:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এম.পি জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে ন্যায় বিচার চাই, সরকারের উন্নয়ন কাজ ধরে রাখতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করুন। তিনি বলেন, সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও রাণীগঞ্জ সেতু চালু হলে জগন্নাথপুর সহ অত্র অঞ্চলের জীবনযাত্রার মান পাল্টে যাবে। এছাড়া জগন্নাথপুর-সিলেট সড়কটি এলজিইডি থেকে কেটে সড়ক ও জনপথ অধিদপ্তরে নেয়ার প্রক্রিয়া চলছে। তা হয়ে গেলে দ্রুত কাজ শুরু হবে। সেই সাথে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে থাকা জরাজীর্ণ স্ট্রিল ব্রিজগুলো ভেঙে নতুন পাকা ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সব মিলিয়ে রাণীগঞ্জ সেতু সহ চলমান রাস্তাঘাটের কাজ সম্পন্ন হলে উন্নয়নের দিকে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ বাসী অনেক এগিয়ে যাবেন। শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ব্যস্ততম পৌর পয়েন্টে পাগলা- জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পুনঃনির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ ও সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া প্রমূখ। এ সময় রাণীগঞ্জ সেতু ও এ সড়কের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশীদ, জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর আ.লীগ নেতা ডা.শশীকান্ত গোপ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর সচিব মোবারক হোসেন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গরীব অসহায় লোকদের মধ্যে ঢেউটিন বিতরন করেন। এদিকে মন্ত্রী বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি ও হরিনাকান্দি গ্রামের ৪০০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এবং স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com