শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুকে লাইভ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে শিক্ষা ও স্বাস্থ্যই মূল উন্নয়ন’—শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মডেল উপজেলায় রুপান্তিত করা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 

নিজস্বপ্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আবির্ভাব তিথি সারাদেশের ন্যায়  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায়  সূর্যোদয়ের সাথে সাথে উৎসব ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল আটটায় গীতাপারায় ও ৯ টায় শিশু কিশোরদের মধ্যে বাঁশি শঙ্খ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাড়ে ১০টায় বণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্ধোধন করেন। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ এর সভাপতিত্বে সদস্য সচিব সুজিত কুমার রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী,জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা লিখন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত  দেব, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, যুগ্ম আহ্বায়ক রেনু শর্মা, সদস্য সচিব জীবন গোপ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক নিশী কান্ত দাস, অদ্বৈত গীতা সংঘের সাধারণ সম্পাদক রিংকু আদিত্য,সৎসংঘের সাধারণ সম্পাদক অরুন গোপ, সাবেক পৌর কাউন্সিলর কৃষ্ণচন্দ,কমিউনিটি নেতা আশীষ কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি আশুতোষ দাশ, রূপক কান্তি দে, কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ,উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রঞ্জু দাশ, অধির দাস, অরূপ সরকার কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাতৃবন্দনা যুবসংঘের সভাপতি সঞ্জয় দে সনজিত প্রমুখ দুপুরে গীতার শ্লোক প্রতিযোগিতা ও বিকেলে চিত্রাঙ্কন ও গীতার শ্লোক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। এসব প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন কমিউনিটি নেতা পি্যুষ রায় কালা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ভানু লাল রায়। প্রতিযোগিতা পরিচালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য পিয়াল পাল, সৃজন দে, দ্বীপ রায়।উৎসবের শুরুতে উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব ও জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছুর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে  চলে মহা প্রসাদ বিতরণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com