শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সরকারি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)   স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে। কমিটির অন্যান্যা সদস্যরা হলেন-অনিন্দ্য ইসলাম অমিত,  রফিকুল ইসলাম হিলালী, এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত।

জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ এই কমিটিতে কয়ছর আহমেদ স্থান পাওয়ায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করছেন, সরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের পাশাপাশি এই কমিটির মাধ্যমে তিনি হাওরাঞ্চলের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবেন। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com