সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল আহমদ।
সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামালগঞ্জ নতুনপাড়ার সচেতন নাগরিকবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ বলেন, “আমাকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com